জকিগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত 

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১০:৪৫

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মেহেদী সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ও তাদের একমাত্র কন্যা শিশুর করোনা পজিটিভ। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদও করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনার উপসর্গ নিয়ে গত ১৪ আগস্ট তারা সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার জন্য দিলে পরের দিনই পজিটিভ প্রতিবেদন আসে। বর্তমানে ডা: মেহেদীর জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা রয়েছে। তিনি সপরিবারে স্বাস্থ্য কমপ্লেক্সের বাসায় আইসোলেশনে রয়েছেন।

ইত্তেফাক/আরকেজি