আবারো হাসপাতালে ভর্তি হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দিল্লির এইআইআইএমএস হাসপাতালের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, তিন-চারদিন ধরে শরীর ব্যথা এবং দুর্বলতা থাকায় অমিত শাহকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গত শুক্রবারই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ। এর আগে গত ২ অগস্ট একটি টুইট বার্তায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনডিটিভি।
ইত্তেফাক/এআর
