ইউরোপের দেশগুলোতে বাড়ছে করোনার সংক্রমণ

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৬:১৮

করোনা ভাইরাসের সংক্রমণ ফের বেড়েই চলছে ইউরোপের দেশগুলোতে। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে স্পেন-ইতালি-জার্মানি। গত প্রায় ৯০ দিনের সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে দেশগুলোতে। 

বিবিসির খবরে বলা হয়, স্পেন-ইতালি-জার্মানিতে দুই তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ইউরোপে হঠাৎ বাড়ল শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ১৭০৭ জন নতুন রোগী ধরা পড়েছে। আর স্পেনে ধরা পড়েছে ৩৭১৫ জন। এবং ইতালিতে ৬৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে ৪৫ জনের মৃত্যু : জাতিসংঘ

ওয়ার্লও মিটারের তথ্য মতে, ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার ২৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪১২ জনের। জার্মানিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭০০ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৩১৪ জনের। এদিকে স্পেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৯৭ জনের।

ইত্তেফাক/আরআই