রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব বোনের হাতে তুলে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, বোন কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক তিনি।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, ‘কিম ইয়ো জং এখন প্রকৃতপক্ষে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।’
নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন। তবে এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন কিম। খবর: বিবিসি
ইত্তেফাক/জেডএইচ
