এবার ইউএফও'র দেখা পাওয়ার দাবি করলেন রুশ নভোচারী

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১০:৩০

আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে  দীর্ঘদিন থেকে চলা জল্পনা ও বিতর্কের মধ্যে এ বার আরো জোরদার হয়েছে ভিনগ্রহীদের অস্তিত্ব তত্ত্ব। কারণ, রুশ নভোচারী ইভান ভাগনের দাবি করেছেন তার ক্যামেরায় ধরা পড়েছে ইউএফও।    

জানা গেছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে গত এপ্রিল ইভান এমন রহস্যজনক বস্তুর সাক্ষাৎ পেয়েছেন। যেটিকে ভিনগ্রহী যান বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।  ওই রুশ নভোচারীর ইঙ্গিত, তার দেখা রহস্যজনক বস্তুটি আসলে ভিনগ্রহী 'মহাকাশ অতিথি'দের যান। আর  সেই দৃশ্য দেখার পরই ক্যামেরাবন্দিও করেছেন ইভান ভাগনের। বিশ্লেষণের জন্য সেই ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে রুশ গবেষণাগারে। 

 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইউএফও'র দেখা পাওয়ার দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। সংস্থাটি বলছে , এটি সম্পর্কে নিশ্চিতভাবে মন্তব্য করার সময় এখনও আসেনি।  ইন্ডিয়া টাইমস। 

ইত্তেফাক/এআর