ডামুড্যায় রাস্তায় চলাচলে হয়রানির শিকার এলাকাবাসী    

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৬:২৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের আখিরি দরবার শরিফের পূর্ব পাশের মিয়াজি বাড়ির সরকারি রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রায়ই রাস্তা দিয়ে যাতায়াতের সময় হুমকি দেয়া হচ্ছে। এতে করে হয়রানি ও ভোগান্তি উভয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ।   

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, যাতায়াতের রাস্তার পূর্ব দিকের রাস্তাটি ইট উঠায় জনৈক হারুন মিয়াজি নামের এক ব্যক্তি। কিন্তু বর্তমানে তিনি আমাদের রাস্তা দিয়ে চলাচল না করার জন্য হুমকি দেন। এর পূর্বে স্থানীয় গ্রামবাসী রাস্তার জন্য মানববন্ধন করেন।

এ সময়ে ভুক্তভোগীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আমরা ১০০ টি পরিবার প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াতে করি। কিন্তু স্থানীয় প্রভাবশালী হারুন মিয়াজি প্রায়ই এসে আমাদের যাতায়াতে বাধা দেয় রাস্তার ইট উঠিয়ে ফেলেন। উক্ত পরিস্থিতি দেখা দিলে আমরা আমাদের ইউপি চেয়ারম্যানকে অবগত করলে পুনরায় ইট বসান হারুন মিয়াজি। কিন্তু বর্তমানে হারুন মিয়াজি আমাদের আবার বাধা প্রদান করেন। এই মুহূর্তে আমরা প্রশাসনিক পদক্ষেপ কামনা করছি।                              

                             
ইত্তেফাক/এমএএম