অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান অভিযুক্ত বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলীকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার বেলা ২টা থেকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শুরু করেন। বিকাল ৫টার দিকে জবানবন্দি গ্রহণ শেষ হয়।
জবানবন্দি শেষে লিয়াকতকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম।
সূত্র মতে, তৃতীয় দফায় শুক্রবার তিন দিনের রিমান্ড মঞ্জুরের একদিন পরই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার প্রধান অভিযুক্ত পরিদর্শক লিয়াকতকে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে আনা হয়।
ইত্তেফাক/জেডএইচ
