আত্মহত্যার আগে গুলি করে চার আত্মীয়কে হত্যা করেছে এক ব্যক্তি। কানাডার টরন্টোর নিকটবর্তী শহর ওশাওয়াতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ওই ব্যক্তি একাই সবাইকে গুলি করে হত্যা করে। তারপর সে আত্মহত্যা করে।
৫০ বছর বয়সী এক নারীকে ওই বাড়িতে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। তবে বন্দুকের গুলিতে তিনি আহত হয়েছিলেন।
জর্জ টুডো নামে পুলিশের একজন কনস্টেবল জানান, গুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের বয়স ১৮ বৎসরের কম।
ওই এলাকায় বসবাসরত লিজ ম্যাকিনটোশ নামে এক নারী জানান, ২০ থেকে ৩০ মিনিট ধরে গুলি হয়েছে ওই বাড়িতে।
ওই নারীর ভাষ্য, এই এলাকা অত্যন্ত নিরিবিলি এবং শান্ত। এখানে এ ধরনের ঘটনা কল্পনাও করা যায় না।
ইত্তেফাক/জেডএইচ
