বিশ্বব্যাপী কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে প্রায় পৌনে চার লাখ মানুষকে উদ্বাস্তু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গবেষণা রিপোর্টে এ তথ্য জানানো হয়।
রিপোর্টে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার উপর কথিত সন্ত্রাসী হামলার অজুহাতে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সামরিক আগ্রাসন চালিয়েছে। এতে বিশ্বের কমপক্ষে তিন লাখ ৭০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।
মার্কিন বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত ওই গবেষণা রিপোর্টের শিরোনাম করা হয়েছে 'কস্টস অব ওয়ার' বা ‘যুদ্ধের মূল্য’। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত আমেরিকা অন্তত আটটি যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সম্পৃক্ত ছিল। এর ফলে তিন কোটি ৭০ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।
আরও পড়ুন: অক্টোবরেই আসতে পারে যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিন!
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়ায় উদ্বাস্তু হওয়া এসব মানুষের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। উদ্বাস্তুদের প্রকৃত সংখ্যা চার কোটি ৮০ লাখ থেকে পাঁচ কোটি ৯০ লাখ হতে পারে। পার্সটুডে।
ইত্তেফাক/আরআই
