যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলি, নিহত ২

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২

যুক্তরাষ্ট্রে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শনিবার ভোরের দিকে নিউইয়র্কের রোচেস্টারে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।  এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। 

নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স বলেন, যখন গোলাগুলি হয় তখন ১০০ জন লোক পার্টিতে ছিলেন। এমন ঘটনা দুঃখজনক। করোনা মহামারির মধ্যে এ ধরনের পার্টির আয়োজন করা মোটেও নিরাপদ নয়। সূত্র: এবিসি নিউজ

ইত্তেফাক/জেডএইচ