কাহারোল উপজেলার বাইশপুর গ্রামের ২য় শ্রেণীর ছাত্রী জেরিনের লাশ পুকুর হতে উদ্ধার করা হয়েছে। সে মো. জিয়ারুল ইসলামের মেয়ে।
জেরিনের বাবা জানান, রাতে একই সঙ্গে খাবার খেয়ে মেয়ে জেরিন ও তার ছেলে ৫ম শ্রেণীর ছাত্র মোঃ রিপন ইসলাম দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ১০টার সময় দাদি দেখে জেরিন বিছানায় নেই। পড়ে তাকে ডাক দিলে ঘুম থেকে উঠে বাড়ীর পার্শ্ববর্তী লোকজনকে খবর দেয়। রাতে অনেক খোঁজাখুঁজি করার পরেও জেরিনকে খুঁজে পাওয়া যায়নি।
সকালে ইউপি সদস্য আজিজুর রহমানকে খরব দিলে ঘটনাস্থলে গিয়ে পুকুরে খুঁজতে বলে। পুকুরের পানিতে জেরিনের মৃতদেহ খুঁজে পায় তার বাবা।
কাহারোল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, সম্পত্তির লোভে এই ঘটনাটি ঘটতে পারে।
ইত্তেফাক/আরকেজি
