মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে মুনির চৌধুরী নির্বাচিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৬:৪৯

মাদারীপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুনির চৌধুরী চেয়ারম্যান পদে বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান শনিবার সন্ধ্যায় কোন প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।

মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী।

মাদারীপুরের সহকারী রির্টানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে'র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। রবিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। সকল নথিপত্র গেজেটের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ জুলাই জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের মৃতুতে পদটি শূন্য হয়।

ইত্তেফাক/এমআরএম