রাণীশংকৈলে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:৫০

বিশ্ব শিক্ষক দিবস পালনে বাংলাদেশ শিক্ষক সমিতির দেশব্যাপী কর্মসূচির আওতায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) আয়োজনে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপজেলা বাশিস সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সহ-শিক্ষক মোশাররফ হোসেন ছাড়াও বক্তব্য দেন প্রধান শিক্ষক রেজাউল করিম, রাজেকুল ইসলাম, ফেরদৌস আলম মানিক ও সোহেল রানা এবং সহ-শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, জাহাঙ্গীর আলম ও সাইদুর রহমান প্রমুখ। 

আরও পড়ুন: বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

সঞ্চালনা করেন সহ-শিক্ষক রব্বানী পারভেজ। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ইত্তেফাক/এএএম