গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৮৩ জন।
এছাড়া একই দিনে নতুন করে এক হাজার ৬৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী একজন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৮৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৩টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৭৩২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
