চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার উত্তেজনা বেড়েই চলেছে। এর অংশ হিসেবেই অস্ট্রেলিয়া থেকে গম আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে বেইজিং। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
এতে বলা হয়, এই নিষেধাজ্ঞা জারি হলে চীনা বাজারে ৩৯৪ মিলিয়ন মার্কিন ডলারের বাজার খোয়াবে অস্ট্রেলিয়া। শুধু যে গমের ওপর এই নিষেধাজ্ঞা আসছে এমন না। আগামী শুক্রবার থেকে অস্ট্রিলিয়া হতে বার্লি, চিনি, রেড ওয়াইন, কাঠ, কয়লা, লবস্টার, খনিজ তামা ও তামা আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে চীন। এমনকি আমদানিকৃত পণ্যের অর্থ পরিষদ করা হলেও তা চীনে প্রবেশ করানো যাবেনা।
ইতোমধ্যে চীনা আমদানিকারকদের এ বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, এসব পণ্য চীনে আনা যাবে না। শুক্রবারের পর এসব পণ্য বন্দরে খালাস করা যাবে না। বন্দরে পড়ে থাকলে এর খরচ বহন করতে হবে আমদানিকারকদের। যদি কেও আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চীনা আমদানিকারক বলেন, সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে যারা এসব পণ্য আমদানি করতেন তাদের সবাইকে অর্ডার বাতিলের আদেশ দিয়েছে সরকার। তবে শুক্রবারের আগে যেসব পণ্য আসবে তা খালাশ করা যাবে। এরপর যা আসবে তা বন্দরেই থাকবে।
ইত্তেফাক/টিআর
