মস্কোতে বাড়লো অনলাইন ক্লাসের সময়সীমা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৫:২২

পুনরায় করোনার সংক্রামণ বাড়ায় রাশিয়ার রাজধানী মস্কোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইন ক্লাসের সময়সীমা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার মস্কোর মেয়র সরজি সবয়ানিন এক বিবৃতিতে বলেন, মস্কোতে দিন দিন করোনায় সংক্রামণ বেড়েই চলছে। করোনার এ সংক্রামণ রোধে নভেম্বরের ২২ তারিখ পর্যন্ত অনলাইন ক্লাসের সময়সীমা বাড়ানো হয়েছে।

 তিনি আরো বলেন, মাধ্যমিক স্কুল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাসের সময়সীমা বাড়ানো হয়েছে।

রাশিয়ার সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ হাজার ৪'শ ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।শুধু মস্কোতে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫হাজার ২'শ ৫৫ জন।এখন পর্যন্ত রাশিয়ায় করোনায় মারা গিয়েছে মোট ২৯হজার ৫'শ ৯জন ।

ইত্তেফাক/এআর