মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার পর এবার ডোনাল্ড ট্রাম্পের ঘাটি হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ায়ও এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ নিয়ে অবশিষ্ট পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতেই এগিয়ে বাইডেন। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে নিশ্চিত জয়ের খুব কাছে অবস্থান করছেন বাইডেন।
ভোট গণনা শুরুর পর থেকেই জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় বেশ এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কাকতালিয় ভাবেই উল্টে যায় সে চিত্র।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, পেনসিলভেনিয়া রাজ্যে শেষ পর্যন্ত ৫ হাজার ৫৯৬ ভোটে এগিয়ে আছেন বাইডেন। তবে এখনও দুই শতাংশ অর্থাৎ প্রায় দেড় লাখ ভোট গণনা বাকী রয়েছে। এর আগে বিকাল ৫টা পর্যন্ত পেনসিলভেনিয়ায় ট্রাম্প ১৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।
আরও পড়ুন: রাগ নিয়ন্ত্রণে ট্রাম্পকে সিনেমা দেখার পরামর্শ!
এদিকে, জর্জিয়ায় এই মুহূর্তে ১ হাজার ৯৮ ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। আল জাজিরা বলছে, এ রাজ্যে ১৯৯২ সালের পর আর কখনও জয়ী হয় নি ডেমোক্র্যাটরা। এবার জয়ের পথেই বাইডেন।
এছাড়াও নেভাদায় রিপাবলিকান ট্রাম্পকে হারিয়ে ১১ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে আছেন বাইডেন। যদিও এ রাজ্যে আরও ১৬ শতাংশ অর্থাৎ আড়াই লক্ষ ভোট গণনা।
আরও পড়ুন: জর্জিয়ায় শেষ মুহূর্তে এগিয়ে বাইডেন
জর্জিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি, পেনসিলভেনিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ২০টি এবং নেভাদায় রয়েছে ৬ টি। এর যে কোন একটিতে চূড়ান্ত জয় পেলেই হোয়াইট হাউজে মসনদে বসছেন বাইডেন। কারণ বর্তমানে বাইডেনের সংগ্রহে রয়েছে ২৬৪ ইলেকটোরাল ভোট, যেখানে ম্যাজিক ফিগার ২৭০। ফলে অনেকের ধারণা, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনই হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ফ্রান্সে গির্জা পাহারায় একদল মুসলিম যুবক
দেশটির ডেমোক্র্যাট সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইটবার্তায় বাইডেন বলেছেন, কেউ আমাদের গণতন্ত্রকে আমাদের কাছে থেকে কেড়ে নিতে পারবে না। এখন নয়, কখনোই নয়।’
তবে এ ফল মেনে নিতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।
ইত্তেফাক/আরআই
