পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের এক গ্রামে ৫০ জনের বেশি লোককে গলাকেটে হত্যা করেছে জঙ্গিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গীরা একটি ফুটবল মাঠকে 'শিরচ্ছেদের স্থল' বানায়। সেখানে মানুষদের ধরে এনে গলাকেটে হত্যা করে এরপর মরদেহ টুকরো টুকরো করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্য গ্রামেও আরো অনেকের শিরচ্ছেদ করে জঙ্গিরা। ২০১৭ সালের পর দেশটিতে এটি বড় ধরণের জঘণ্য হত্যাকাণ্ড।
এখন পর্যন্ত অঞ্চলটিতে ২ হাজারের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাশাপাশি ঘর ছাড়া হয়েছে ৪ লাখের বেশি মানুষ। এসব হামলার সঙ্গে জড়িত জঙ্গিরা আইএসের সঙ্গে সম্পৃক্ত বলে খবরে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর
