ব্রাহ্মণবাড়িয়ায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান। প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু প্রমুখ। পরে অতিথিবৃন্দ অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।