আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এক পরিসংখ্যানে জানিয়েছে, নাগোর্নো-কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার ২ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন।
এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাগোর্নো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা ও এর আশেপাশের এলাকা থেকে আর্মেনিয়ার বেশ কিছু সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এসব মরদেহ আর্মেনিয়ার সরকারের কাছে হস্তান্তর করেছেন তারা।
রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা ও তত্ত্বাবধানে এসব সেনার মরদেহ উদ্ধার এবং হস্তান্তরের হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরো পড়ুন: ইরাককে সামরিকভাবে শক্তিশালী করতে এগিয়ে আসছে ইরান
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে তাদের ৬ জন সেনার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেগুলোর হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
গত ১০ নভেম্বর আর্মেনিয়া ও আজারবাইজান পরিপূর্ণ যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এএইচপি
