খুলনায় শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২০:৩১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং শেখ হেলাল উদ্দীন এমপি, সেখ সালাউদ্দীন জুয়েল এমপি ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের মা মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর কালেক্টরেট জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: রংপুরে ৬০ লাখ টাকার নকল ব্যান্ডরোল সরঞ্জাম উদ্ধার, সক্রিয় সিন্ডিকেট ধরতে মাঠে পুলিশ

দোয়া  ও মিলাদ মাহফিলে খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এছাড়া মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে খুলনা মহানগরীসহ জেলার প্রত্যেকটি মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসি