বনানীর আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৬:৪৪

রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোমবার বিকাল ৩টার দিকে আনসার ক্যাম্পসংলগ্ন ওই কলোনিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ইত্তেফাক অনলাইনকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে তাদের ৬টি ইউনিট কাজ করেছে।

ইত্তেফাক/জেডএইচ