আনন্দোৎসবে ইবি’র ৪২তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:০৬

আনন্দোৎসবে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪২তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে রবিবার পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, ফলজ ও বনজ গাছের চারা রোপণসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনার কারণে এবার বাদ দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। এরপর শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রশাসন ভবন চত্বরে নানা জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে প্রশাসন ভবনের সভাকক্ষে কেক কাটা হয়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পুনর্বাসন দাবি

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমানসহ আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, ডিনবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও অন্যরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসি