টানা ২০ দিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখের বেশি মানুষ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৬:১১

মার্কিন যুক্তরাষ্ট্রে টানা ২০ দিন ধরে প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।  গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়টি এমন তথ্য প্রকাশ করেছে। 

আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন বেশি।  এ পর্যন্ত দেশটিতে এক কোটি ২২ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভারত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় শীর্ষ দেশের তালিকায় রয়েছে।  ভারতের চেয়ে আমেরিকায় করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লাখ বেশি। ভারতে এ পর্যন্ত ৯০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।  ভারতে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: এবার শত শত ইমাম-মুসলিম নেতাদের বন্দি করেছে চীন 

রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, আমেরিকায় মোট করোনায় আক্রান্তদের মধ্যে চার ভাগের এক ভাগ সংক্রমিত হয়েছে শুধু চলতি মাসেই।  যা দ্রুতগতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে পরিষ্কার বার্তা দিচ্ছে।  পার্সটুডে।


ইত্তেফাক/আরআই