ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০২:১২

'ফুটবল ঈশ্বর' খ্যাত ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গভীর শোক প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ টুইটারে এক বার্তায় ম্যারাডোনাকে উদ্দেশ্যে লিখেছেন, 'আপনি আমাদের বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন।  আপনি আমাদের অনেক আনন্দিত করেছেন।  আপনি সর্বকালের সেরা ছিলেন। আমরা আপনাকে মিস করবো। '

আরো পড়ুনঃ ম্যারাডোনার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াঙ্গনের শোক 

উল্লেখ্য, ৬০ বছর বয়সী এই ব্যক্তিত্বের মৃত্যুতে সারা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।  বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। 

ইত্তেফাক/এমএএম