ফরিদপুর-৪ আসনের দুই বারের সফল সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বর মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাদারীপুরের শিবচর থানার সদ্যযোগদানকৃত ওসি মো. মিরাজ হোসেন।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে বাংলাবাজার ঘাটে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিবচর ও ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র, রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলার যুবসমাজের অহংকার মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ঘন কুয়াশার মধ্যেও এত সকালে ঘাটে এসে পৌঁছিয়ে আবারো প্রমাণ করলেন তিনি মা, মাটি ও মেহনতি মানুষের বন্ধু ও কর্মীবান্ধব একজন নেতা।
উল্লেখ্য, মো. মিরাজ হোসেন গত ৩ ডিসেম্বর শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন। এর আগে তিনি নগরকান্দা থানার ওসি (তদন্ত) হিসাবে সুনামের সাথে কাজ করেছেন। নগরকান্দার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মো. মিরাজ হোসেনকে খুব ভালোবাসতেন।
ইত্তেফাক/এএএম
