নিউজিল্যান্ডে ব্যবসায়ীর বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলায় এক যৌনকর্মী বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। ঐ যৌনকর্মীর প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থা সোমবার জানিয়েছে, মামলা নিষ্পত্তির অংশ হিসেবে তার মানসিক ও আর্থিক ক্ষতিপূরণে এ অর্থ দেওয়া হবে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এই মামলাটি আবারও মনে করিয়ে দিল, যে কোনো কাজে নিয়োজিত ব্যক্তিরই যৌন হয়রানি থেকে রক্ষা পাওয়ার অধিকার আছে। এই মামলার প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হয়েছে।
এই রায়কে যৌনকর্মীদের অধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নিউজিল্যান্ড যৌনকর্মী সংঘের জাতীয় সমন্বয়কারী ডেইম ক্যাথরিন হেলি বলেন, ‘এক জন যৌনকর্মীর পক্ষে এ ধরনের একটি রায় দেওয়া হয়েছে দেখে খুব ভালো লাগছে।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডে ২০০৩ সালে যৌন পেশাকে নিরপরাধ হিসেবে আইন পাশ হয়।
ইত্তেফাক/এসআই
