৮৯৭ বছরের কারাদণ্ড পেলেন এই সিরিয়াল রেপিস্ট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৩:২২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয় চার্লস ওয়ালার নামের এক সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার স্থানীয় একটি আদালতে এই রায় দেওয়া হয়। 

ধর্ষণ ছাড়াও অপহরণ,  বিদেশী অনুপ্রবেশের সহায়তার মামলায় দোষী সাব্যস্ত হন ওয়ালার। আর এই সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৮৯৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

 জানা গেছে, ৬০ বছর বয়সী ওয়ালার গত ১৫ বছর ধরেই কারাগারে রয়েছেন। জীবনের বাকি সময়গুলোও তার এই কারাগারেই কাটাতে হবে। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য আভিস বেয়ারি বলেন, ওয়ালার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অনেক নারীকে ধর্ষণ করেছে। অনেক সময় সে বাড়িতে ঢুকে যেত এবং জোর করে ধর্ষণ করতো। এছাড়া সে মাঝে মাঝে চুরিও করতো।  

ইত্তেফাক/ এআর