অস্ট্রেলিয়ায় রেকর্ড তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৩:১১

অস্ট্রেলিয়ায় রেকর্ড তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা দশদিনের তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের পাশাপাশি অনেক জন্তুর মৃত্যু ঘটেছে। দাবানলের সৃষ্টি হয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দেশে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: অনৈতিক কাজে বাধা দেওয়ায় ছাত্রলীগের তাণ্ডব

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কারণে সমুদ্র সৈকত এবং গাছের নীচে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। নদীতে জন্তুদের গোসল করতে দেখা যায়। - বিবিসি

ইত্তেফাক/আরকেজি