বাংলাদেশে পার্কিং করার সমস্যা প্রায় গত কয়েক বছর ধরে। দিন দিন গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে অন্যদিকে কমে আসছে পার্কিংয়ের জায়গা। এছাড়া অবৈধভাবে গাড়ি পার্কিং করার ফলে ঢাকা শহরে যানজট দিন দিন বেড়েই চলছে। আর এই সমস্যার সমাধান দেবে ‘পার্কিংকই’ নামের নতুন এই অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে বাড়ি ব্যবহারকারীরা পাবে সর্বউত্তম পার্কিং করার জায়গা। পার্কিংকই অ্যাপটি পার্কিং করার জায়গা খুঁজে দেওয়ার পাশাপাশি এবার চালু করলো নতুন এক সুবিধা। যার নাম ‘টুলবক্স’। এর মাধ্যমে গাড়ির সমস্যায় সব ধরণের সামাধান পাবে গ্রাহকরা।
পার্কিংকই টুলবক্স আপনাকে সুবিধা দেবে গাড়ির টায়ার রিপেয়ার করার। শুধু একটি ফোন কল। আর অল্প সময়ের মধ্যেই বাসায় হাজির হবে পার্কিংকই এর মেকানিকরা। আপনার প্রয়োজনীয় সকল সুবিধা তারা দেবে। এই টুলবক্স সুবিধার মধ্যে আপনি আপনার গাড়িকে বা বাইককে একদম নতুনের মত ঝকঝকে করে ফেলতে পারবেন।
পার্কিংকই এর প্রতিষ্ঠাতা রাফাত রহমান জানান, ‘দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে অনলাইনে পার্কিং সেবা। তাই আমরাও নতুন নতুন সেবা যুক্ত করছি। নতুন সেবা টুলবক্স। এর মাধ্যমে কার ও বাইকের সমস্যা হলে কল করলে খুব কম খরচে ভালো মানের সার্ভিস দিবো আমরা। সেখানেই গাড়ির সমস্যা সেখানেই আমরা।’
আরো পড়ুন: একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, জ্বিন আতঙ্কে গ্রামবাসী
পার্কিংকই গ্রাহকদের নিরাপদ জায়গা খুঁজে দিবে এবং পার্কিংকই এর মাধ্যমে ঘন্টা অনুযায়ী ৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত লোকেশন ভাড়া পাওয়া যাবে। এছাড়া আপনার বাসার সামনের খালি জায়গা, গ্যারেজ, বাগান ইত্যাদি পার্কিং সার্ভিস দিয়ে ৫০ থেকে ৭০ হাজার টাকা আয় করতে পারবেন।
ইত্তেফাক/বিএএফ
