দ্বিতীয় বর্ষ অনার্স বিশেষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২য় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষা অনিয়মিত/অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়। স্থগিত এ ফরম পূরণ গতকাল থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/honours- থেকে পাওয়া যাবে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।