শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষিভিত্তিক ভারি শিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিক-কর্মচারীরা।
শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে প্রায় চারশ শ্রমিক চিনিকলের ভেতরে মিছিল শুরু করেন। পরে তারা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুর চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল জানান, অনিয়মতান্ত্রিকভাবে কোন কারণ ছাড়াই গত বৃহস্পতিবার একটি চিঠিতে ৯২ জন কর্মচারী ছাঁটাই করেছে। তাদের পুনর্বহাল না করা পর্যন্ত এবং চিনিকলে আখ মাড়াইয়ের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ইত্তেফাক/এএএম
