২০২১ সালের বড় হুমকি চার দেশের ক্ষেপণাস্ত্র

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০৮:১২

হামাসের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত ইহুদিবাদী ইসরায়েলের জন্য এবার বড় হুমকি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। ২০২১ সালে দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের এ চারটি দেশ থেকে হামলার আশঙ্কা করছে।

 ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিস আরও জানিয়েছে, ২০২০ সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়েছে। এই সময় ইসরাইলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে।

সরকারকে পরামর্শ দিয়ে গবেষণা সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, ২০২১ সালে মিশর, জর্ডান ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একই সঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সেই বিষয়েও পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলা ঠেকানোর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইত্তেফাক/এআর