রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মোমবাতি হাতে আলোর মিছিল করেছেন মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থী-অভিভাবকরা। শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডির সাম্পান রেস্তোরাঁর সামনে প্রতিবাদ করেন শিক্ষার্থী-অভিভাবকরা।
* অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহান এবং তার সাথীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

* সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সাধারণ ছাত্রছাত্রীরা।

* এ লজ্জা নারীর নয়, এ লজ্জা রাষ্ট্রের- শ্লোগানে মুখরিত ছিলেন শিক্ষার্থী-অভিভাবকরা।
শিক্ষার্থীদের আন্দোলন আর মোমবাতি হাতে তাদের আলোর মিছিলের ছবিগুলো ক্যামেরা বন্দি করেছেন দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল গনি।
ইত্তেফাক/জেডএইচডি
