যে কারণে পুরো পাকিস্তান ডুবে গিয়েছিলো অন্ধকারে 

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:১৫

সঞ্চালন লাইন ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায়  এবং গুড্ডু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির কারণে গত শনিবার রাতে পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় হয়। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এমনতি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন । 

একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটি স্পষ্টভাবে রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় ব্যর্থতার কারণে হয়েছে।  আরেকজন বিশেষজ্ঞা জানান, বিদ্যুতের চাপের বিপরীতে সুরক্ষাব্যবস্থা কার্যকর থাকলে গুড্ডু বিদ্যুৎকেন্দ্র অকার্যকর হতো না।  

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী ওমর আইয়ুব খান বলেছেন, পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে। কারণ খুঁজে পেলেই তা জানানো হবে। মন্ত্রীর দাবি, ট্রান্সমিশন লাইনে রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয়েছে। নিরাপত্তাব্যবস্থাও নষ্ট হয়নি।

জানা গেছে, ভারী কুয়াশা এবং অন্যান্য সমস্যার কারণে এর আগেও গুড্ডু বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। 

 গুড্ডু বিদ্যুৎকেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পাওয়ার হাউসের সুরক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে পাকিস্তানে একই রকম বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল । 

ইত্তেফাক/এআর

 .