‘ট্রাম্প জিতেছেন, এখনো প্রেসিডেন্ট’

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০১:৪১

জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় পৌঁছান। সেসময় সেখানে ট্রাম্পের প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ট্রাম্পের সমর্থকেরা স্লোগান দেন, এখনও আমার প্রেসিডেন্ট, এবং ট্রাম্প জিতেছেন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড।

এদিকে এখন পর্যন্ত নির্বাচনে পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানাননি।

আরও পড়ুন: কুসুমের গানে মুগ্ধ পূর্ণিমা

এছাড়া যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টকে ওভাল অফিসে চা চক্রে অংশ নিতে আমন্ত্রণ জানান। ট্রাম্প এক্ষেত্রেও দীর্ঘদিনের রীতি ভেঙেছেন। এছাড়া বাইডেনের শপথ অন্ষ্ঠুানে না থাকার ঘোষণাও দিয়েছিলেন অনেক আগে
 
ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের একজন সাধারণ নাগরিক। সেনেটে খুব শিগগিরই তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।  

ইত্তেফাক/এসআর