সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার কদমতলি বাস টার্মিনাল এলাকা থেকে নারীসহ ৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে স্থানীয় জনতার সহায়তায় আটক করে সোমবার তাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।
অটককৃতরা হল- মৃত আব্দুল হোসেনের স্ত্রী হাজেরা খাতুন (৬৫), মত্তুল হোসেনের ছেলে মো. সেলিম (২৫), মেয়ে ইয়াছমিন আরা (১২) ও নুর কালিমা (১০), সেলিমের স্ত্রী জুলেখা (২২) ও শিশুকন্যা আছেফা।
আরো পড়ুন: চুক্তির ১৬ দিন আগেই কয়লা আমদানি বন্ধ
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, এসব রোহিঙ্গা নাগরিক আরাকান রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসে বলে পুলিশকে জানিয়েছে। তাদের এক আত্মীয় শেখ আহমদ বর্তমানে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে আছেন।
ইত্তেফাক/বিএএফ
