দেশের বিভিন্ন স্থান থেকে হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আরও ৫৪ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপির বিশেষ টিম। মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৬ জনকে আটক করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
