করোনার বিস্তার রোধে ২০ দেশ থেকে ফ্লাইট বন্ধ করলো সৌদি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৫

করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় ভারতসহ বিশ্বের ২০টি দেশ থেকে ফ্লাইটে সাময়িক নিষেদ্ধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার সকাল থেকে আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির অভ্যন্তরীণ মন্ত্রণালয়। ভারতের পাশাপাশি আমেরিকা এবং ব্রিটেন, আমেরিকা, ইতালি, পর্তুগাল, ফ্রান্স, সুইডেন ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো থেকে কোনো বিমান সৌদিতে অবতরণ করতে পারবে না। পাশাপাশি, পাকিস্তান এবং জাপানসহ বহু দেশের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানানো হয়েছে। যদিও নিষেধাজ্ঞা চলাকালীন এসব দেশের কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা সৌদিতে আসতে পারবেন বলেও জানিয়েছে অভ্যন্তরীণ মন্ত্রণালয়। —আনন্দবাজার পত্রিকা