রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপে বসতে নিবন্ধিত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর গঠনতন্ত্র, দলীয় নিবন্ধনপত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার সংলাপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংলাপ কমিটির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান জানান, সংলাপ কমিটির সভায় নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ছাত্র সংগঠনগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছাত্র সংগঠনগুলোর নির্বাচন কমিশনের কর্তৃক দলীয় নিবন্ধনপত্র, গঠনতন্ত্র, কার্যনির্বাহী কমিটির তালিকা আগামী ২৯ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। সংগঠনগুলোর কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্ম-নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি এবং সদস্যদের নিজ নিজ বিভাগের সভাপতির প্রত্যয়নপত্রসহ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। পরবর্তীতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে।
আরো পড়ুন: ‘আমি মারা গেছি’, বিমান দুর্ঘটনার আগে আর্জেন্টাইন ফুটবলারের শেষ বার্তা
রাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য গত রবিবার প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের রাকসু সংলাপ কমিটি গঠন করা হয়।
ইত্তেফাক/বিএএফ
