১৫ দিন পর সৌদি আরব দূতাবাসে কনস্যুলার সেবা চালু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:১১

টানা ১৫ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের কনস্যুলার সেবা চালু করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে। বুধবার দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ সাক্ষরিত এক নোটিসে দূতাবাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

নোটিসে বলা হয়, কনস্যূলার সার্ভার মেশিন প্রতিস্থাপনপূর্বক পুনরায় কনস্যুলার সেবা চালু হয়েছে। এতে প্রবাসীদের দূতাবাস থেকে সকল প্রকার কনস্যুলার সেবা গ্রহণ করতে অনুরোধ করা হয়।

আরো পড়ুন: পাকিস্তান জিন্দাবাদ মুছতে কেটে গেলো ৪৮ বছর!

প্রসঙ্গত, ত্রুটি জনিত কারণে গত ০৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সকল প্রকার কনস্যুলার সেবা বন্ধ ছিলো।

ইত্তেফাক/বিএএফ