ওমানে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালুর আহ্বান

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৯:১৩

মরদেহ ও অসুস্থ যাত্রী পরিহন এবং ব্যাগেজ জটিলতা নিরসনে অবিলম্বে ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালুর আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সমিতি ওমান। এজন্য বিমান মন্ত্রণালয়সহ সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছে ওমান প্রবাসীদের কল্যাণে নিয়োজিত সংগঠনটি।

প্রায় ৬ মাস এই রুটে বিমানের বড় উড়োজাহাজ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে আছে ওমান প্রবাসী প্রায় ৮ লাখ বাংলাদেশি। হিম ঘরে মরদেহের দীর্ঘ সারি আর হাসপাতালের বিছানায় অপেক্ষায় থাকা অসুস্থ প্রবাসীদের আর্তনাদের টনক নড়ছে না বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সর্বোচ্চ কর্তৃপক্ষের। রাষ্ট্রীয় সংস্থাটির চরম উদাসীনতা মানবেতর পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে ওমানের রেমিট্যান্সযোদ্ধদের।

বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি ও সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস বিশ্বাস।

বিবৃতিতে বলা হয়, চাহিদা পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-মাস্কাট রুটে সপ্তাহে তিনদিন ৪১৯ আসনের বোয়িং ৭৭৭-৩০০ ইআরএবংবাকি ৩ দিন ১৬২ আসনের বোয়িং ৭৩৭ চলাচল করে থাকে। প্রতি বছর হজ মৌসুমে হাজিদের সুবিধার্থে বড় উড়োজাহাজ বোয়িং ৭৭৭ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং হজ শেষে আবার চালু করা হয়। 

কয়েক বছরের ধারাবাহিকতায় গত হজ মৌসুমে মধ্য জুলাই থেকে এই রুটে বোয়িং ৭৭৭ বন্ধ রাখা হয়। হজ শেষে ২৭ আগস্ট থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হয়। আশাকরা হয়েছিল অক্টোবর প্রথম সপ্তাহ থেকে ওমান রুটে আবার বড় উড়োজাহাজ শুরু হবে। স্থানীয় বিমান কর্তৃপক্ষও তেমনটি আশ্বাস দিয়ে রেখে ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তা আর চালু হয়নি। 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমায় দুই পক্ষ, থাকছেন না সাদ

সপ্তাহে সাতদিনই চলছে বোয়িং ৭৩৭। ফলে গত প্রায় ৬ মাস ধরেই সীমাহীন দুর্ভোগে পড়েছে ওমান প্রবাসীরা। সরকারি নিদের্শনা মোতাবেকবাংলাদেশ বিমানবিনামূল্যে প্রবাসীদের মরদেহ পরিবহন করে। এই সুবিধায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান করেই দেশে প্রবাসীদের মরদেহ পাঠানো হয়। 

ইত্তেফাক/কেকে