মিঙ্ক থেকে মানবদেহে ছড়াতে পারে করোনা 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩০

পোল্যান্ডের একটি মিঙ্ক ফার্মে পাওয়া করোনার ধরন মানবদেহে ছড়াতে পারে। পোল্যান্ডের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। 

  পোল্যান্ডের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ বলা হয়, করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তার সাথে ডেনমার্ক, যুক্তরাজ্য অথবা দক্ষিণ আফ্রিকার ধরনের সঙ্গে মিল নেই। এদিকে এমন খবর পোল্যান্ডের মিঙ্ক ফার্মের কর্মীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। বিশ্বের সবচেয়ে বড়ো মিঙ্ক ফার্ম রয়েছে পোল্যান্ডে। দেশটিতে ৩৫০টিরও বেশি মিঙ্ক ফার্ম রয়েছে। 

 কর্তৃপক্ষ জানায়, পোল্যান্ডের কার্টুজিতে মিঙ্ক ফার্মে করোনার ধরনটি পাওয়া গেছে। সেখানে প্রায় ৬ হাজার মিঙ্ককে হত্যা করা হবে। 

ইত্তেফাক/এআর