কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৭

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।

প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অধ্যক্ষ আমেনা বেগম সমিতির সদস্যদের সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে শীর্ষে পৌঁছানোর আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন কনকসাস এর সভাপতি মাঈন উদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সহ-সভাপতি সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সবুজ আলম ফিরোজসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


ইত্তেফাক/এসসিএস