সৌদি আরবে প্রবেশ ও বাহির হওয়ার ক্ষেত্রে প্রবাসীদের জন্য নতুন নিয়ম করেছে দেশটির কাস্টমস ও বহির্গমন কর্তৃপক্ষ। বুধবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা দেশটির কর্তৃপক্ষের বরাদ দিয়ে নোটিশের মাধ্যমে এ বিষয়ে প্রবাসীদের অবহিত করেছে।
নোটিস সূত্রে জানা গেছে, সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনের সময় দেশটির কাস্টম রুল অনুসারে কোনো যাত্রীর নিকট নগদ অর্থ, স্বর্ণালংকার, স্বর্ণের বার, মূল্যবান ধাতু, পাথর এবং জুয়েলারি পণ্য যা সৌদি রিয়াল ৬০,০০০ (ষাট হাজার) এর সমমান বা এর বেশি দামের হলে সংশ্লিষ্ট যাত্রীদের নির্দিষ্ট ফরম পূরণ করার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় দেশটির প্রচলিত আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দেশের প্রবাসীদের অবহিত করেছেন।
আরো পড়ুন: জেনে নিন আপনার হ্যান্ডসেট বৈধ কি না
ইত্তেফাক/বিএএফ
