প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল নামে প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পে কাঁচা পাকা রাস্তা, ঘাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, রেলযোগাযোগ স্থাপন, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ স্বাধীনতার ৪৭ বছরের উন্নয়ন বঞ্চিত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারী উপজেলার সার্বিক উন্নয়ন থাকবে এই প্রকল্পে মধ্যে।’
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ব্রাজিলে বাঁধ ধসে শতাধিক মানুষ নিহতের শঙ্কা
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনুসহ অন্যরা।
ইত্তেফাক/কেকে
