লক্ষ্মীপুরের রায়পুরে একটি মাদরাসায় মো. মুন্না (১৩) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুরে পৌরসভার নয় নাম্বার ওয়ার্ডের-পশ্চিম কেরোয়া গ্রামের আফিয়া-হারুন নুরানী হাফিজিয়া মাদরাসায় এ ঘটনায় ঘটে। পরে মাদরাসা সুপার মাওলানা মো. মুজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহত শিশু লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নয় নাম্বার ওয়ার্ডের-পশ্চিম কেরোয়া গ্রামের মো. মুন্না কেরোয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মুন্নাকে ওই মাদরাসায় কোরান পড়ার জন্য গত আগষ্ট মাসে ভর্তি করান তিনি। বুধবার দুপুরে ওই মাদরাসায় খাওয়ার পর প্রচুর বুমি করে মাটিতে লুটে পড়ে মুন্না। এ অবস্থায় দ্রুত মুন্নাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
তবে শিশুটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নিডাক্তার সিরাজুম মুনিরা নিশ্চিত করেছেন।
শিশুর মা মমতাজ বেগম বলেন, আমার শিশু বাচ্চাকে মাদরাসা সুপার হত্যা করেছে। তবে কিভাবে মারছে তা বুঝতেই পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, কিভাবে এমন ঘটনা ঘটাল, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে। তবে জিজ্ঞাবাদের জন্য মাদরাসা সুপার মো. মুজাম্মেল হোসেনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এনএ
