এবার উগ্র হিন্দুত্ববাদীদের শিকার হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এক পরিচালক। শবরীমালা মন্দির নিয়ে মুখ খোলায় তাকে হেনস্তা করা হয়। শুধু তাই নয়, তাকে রাস্তায় ফেলে পেটানো হয়।
ওই পরিচালকের নাম প্রিয়নন্দন। তিনি মালায়লাম ছবির পরিচালক। ২০০৬ সালে ‘পুলিজানমা’ ছবির জন্য ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পান।
ভারতের সংবাদ সংস্থা আইএএনএসের খবরে বলা হয়, শুক্রবার সকালে ঘটনাটি প্রিয়নন্দনের বাসার কাছেই ঘটে। ইতোমধ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে বলা হয়, প্রত্যেকদিনের মতো শুক্রবারে সকালে হাটতে বের হয়েছিলেন প্রিয়নন্দন। সেই সময় এক ব্যক্তি তার পরিচয় জানতে চায়। পরিচয় দেওয়ার পরেই তার উপর হামলে পড়ে অজ্ঞাত ব্যক্তিটি। এ সময় আশপাশ থেকে আরো কয়েকজন এসে তার উপর হামলা করে। একপর্যায়ে তার উপর গোবর ঢেলে দেওয়া হয়।
আরো পড়ুন: দ্বিতীয় বিয়ে ভাঙার পর নতুন প্রেমে শ্রাবন্তী
সাংবাদিকদের প্রিয়নন্দন জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। ব্যক্তিটি জানতেন তিনি ওই রাস্তাতেই নির্দিষ্ট সময়ে হাটাহটি করেন।
ভারতের সুপ্রিম কোর্ট ২৮ সেপ্টেম্বর একটি রায় দেন। সেই রায়ে বলা হয়, সব বয়সের নারী শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আদালতের নির্দেশের পরও মন্দিরে ঢুকতে নারীদের বাধা দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই পরিচালক।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরের কথা বলে পুলিশের মাছ নিয়ে গেলেন মেয়র
পোস্টের পর তার উপর হামলা করা হয়। এছাড়া তাকে বিজেপির কয়েকজন প্রকাশ্যে হুমকি দেন। শেষে পোস্টটি তুলে নেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার।
ইত্তেফাক/জেডএইচ
