ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য আনোয়ারুল আজিম

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৬

প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য (ভিসি) হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। তিনি গত রবিবার কার্যভার গ্রহণ করেন। পরদিন নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সীতাকুণ্ডের কুমিরার আইআইইউসির ভিসি কার্যালয়ে এ বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ট্রেজারার ড. মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।