এসিসিএ এবং বিটিইবির যৌথ কর্মশালা

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:২১

দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) যৌথ কর্মশালা এবং সভা আয়োজন করে। দুটি প্রতিষ্ঠানের যৌথভাবে দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিকীকরণের সুযোগ তৈরির বিষয়ে কাজ করতে সম্মত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব মো. আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হেলাল উদ্দিন এনডিসি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান ড. মোঃ মোরাদ হোসেন মোল্ল্যা উপস্থিত ছিলেন। সভিপতিত্ব করেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ এহসানুল হক বাশার। 

বক্তারা এসিসিএ বাংলাদেশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একসাথে কাজ করার ব্যাপারে আলোকপাত করেন। পাশাপাশি এসিসিএ সিলেবাসের সাথে সমন্বয় করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস কীভাবে আন্তর্জাতিকীকরণের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করা যায় সে ব্যাপারে বক্তব্য রাখেন। 

এসিসিএ বাংলাদেশের এডুকেশন ম্যানেজার প্রমা তাপসী খান দুটি প্রতিষ্ঠানের কাজ সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং এসিসিএ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসএইচ